দুস্থদের মধ্যে কুলাউড়ায় ঢেউটিনসহ চেক বিতরণ

May 31, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় অসহায়, দুস্থদের মধ্যে মৌলভীবাজার-২ আসনের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দকৃত ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থের চেক বিতরণ করা হয়েছে।
৩০ মে রোববার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী গরিব-অসহায়দের মধ্যে এমপির বরাদ্দকৃত ২৭ বান টিন ও ৮১ হাজার টাকার চেক বিতরণ করেন।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু এর সভাপতিত্বে ও এমপি’র বিশেষ সহকারী শেখ রুহেল এর পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এমপির প্রতিনিধি হোসেন মনসুর, আহবাব হোসেন রাসেল, শফিকুল ইসলাম জাহেদ, আব্দুল নাহিদ চৌধুরী প্রমুখ।
পরে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ২৭ জন গরিব-অসহায়দের মধ্যে এমপির বরাদ্দকৃত জনপ্রতি ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com