নদী রক্ষায় কুলাউড়ায় ‘নোঙর’র মানববন্ধন

June 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুলাউড়ায় নদী নিরাপত্তা ও সামাজিক সংগঠন ‘নোঙর’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ জুন মনু নদী খনন, বেড়িবাঁধ নির্মাণের দাবি দখল ও পরিবেশ বিরোধী উন্নয়ন কর্মকান্ড বন্ধ এবং জলবায়ু ঝুঁকি থেকে মানুষ ও জীববৈচিত্র রক্ষার দাবিতে পৃথিমপাশার রাজাপুরস্থ ঢিলেরপার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী নিরাপত্তা ও সামাজিক সংগঠন নোঙর’র প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামসের সভাপতিত্বে ও প্রভাষক সজল মল্লিকের সঞ্চালনায় ‘মনু নদী খনন ও পুনরুদ্ধার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক চৌধুরী, কবি সাহিত্যিক চঞ্চল আক্তার, প্রভাষক সজল মল্লিক, সাংবাদিক আলাউদ্দিন কবির, সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com