কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নিয়মিত মাসিক সভা গত ৬ জুন রবিবার দক্ষিণ বাজারস্থ কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, ১ নং ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড সম্পাদক, অশোক চন্দ্র, ৩ নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিব, ৪ নং ওয়ার্ড সম্পাদক, গৌছ মিয়া,।ওয়ার্ড সদস্য,আবু সাঈদ শের আলী,মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, সাব্বির আহমদ, মোঃ হায়দার আলী ও ইকবাল আহমদ দিপু।
সভায় কোষাধ্যক্ষ বিগত দিনের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করলে পর্য্যালোচনা করে তা সর্ব সম্মতিতে অনুমোদন হয়।বার্ষিক সাধারণ সভা আগামী ১০ ই জুলাই ২০২১ ইং রোজ শনিবার রাত ৮ টায় সমিতির অফিসে আহবান করার সিদ্ধান্ত গৃহীত হয়,এছাড়া সাধারণ সভায় উপস্থাপনের জন্য আয় ব্যায়ের চুড়ান্ত হিসাব প্রস্তুত করার জন্য কোষাধ্যক্ষ কে ও সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট তৈরির জন্য সাধারণ সম্পাদক কে দায়িত্ব দেয়া হয়। সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল এর প্রস্তাবের প্রেক্ষিতে ম্যাগাজিন প্রকাশনার কার্যক্রম শুরু করার অনুমোদন দেয়া হয়। সভা শেষে নৈশ প্রহরীদের মধ্যে ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়ার সৌজন্যে ছাতা বিতরণ করা হয়।



মন্তব্য করুন