জেলার শ্রেষ্ঠ ওসি বিনয় ভূষণ রায়

June 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তাঁকে প্রদান করেন।
সোমবার ৭ জুন জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, ওসি বিনয় ভূষণ রায় কুলাউড়া থানায় যোগদান করার পর মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
এক প্রতিক্রিয়ায় ওসি বিনয় ভূষণ রায় বলেন, যতদিন কুলাউড়ায় থাকবো তত দিন এ থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com