বড়লেখায় প্রবাসী সংগঠনের উদ্যোগে মসজিদে অনুদান

June 8, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলসা পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের জন্য ২ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছে জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদ। ৮ জুন মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন। ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবক সামছুল ইসলাম পুতুল, জাপান ট্রেডার্সের স্বত্তাধিকারী শামছুল ইসলাম, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচা’র উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সিলেট যুব পরিষদের সভাপতি তৈয়ব শফাত আলী, মাস্টার জাকির হোসেন, জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিম মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com