বড়লেখায় কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আব্দুর রব॥ বড়লেখায় কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ২৩ জুন বুধবার রাতে পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র কন্ট্রাক্টর আব্দুল লতিফ লতু।
সভায় সর্বসম্মতিতে মহিউদ্দিন গোলজারকে সভাপতি ও জালাল আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি আশফাক আহমদ, আহমদ শরীফ দেলোয়ার ও কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ সনজিৎ দাস, সদস্য ছালেহ আহমদ জুয়েল, নোমান আহমদ, জাবের উদ্দিন, আদিব মজিদ, ফরহাদ আহমদ ও সুমন আহমদ।
এসময় সোয়েব আহমদকে প্রধান উপদেষ্টা করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অন্যরা হলেন- মুহাম্মদ তাজ উদ্দিন, আব্দুল লতিফ (লতু), শাহজাহান আহমদ, জাহিদুল ইসলাম মামুন ও খলিলুর রহমান।



মন্তব্য করুন