বড়লেখায় সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও গবাদিপশু বিতরণ

June 24, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে সামাজিক সচেতনতা ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ ২৪ জুন বৃহস্পতিবার উপজেলার দক্ষিণভাগ ইউপির সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সিএসপি মায়েদের প্রশিক্ষণ শেষে প্রকল্পের উপকারভোগীদের মাঝে ১৫টি উন্নত জাতের ছাগল ও ৩০টি মোরগ বিতরণ করা হয়।
প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। এর আগে সামাজিক সচেতনতা ‘অন্ধবিশ্বাস ও কুসংস্কার’ দূরীকরণ বিষয়ে আলোচনা করেন দৈনিক যুগান্তর দৈনিক জালালাবাদের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, মা ও শিশু পরিচর্যাকারী আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্না প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com