কুলাউড়ায় রানারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

June 27, 2021,

স্টাফ রিপোটার॥ কুলাউড়ার রবিরবাজারে রানারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট-আর্মস, জাতীয় অ্যাথলেট ও অনলাইন রানিং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান।
শনিবার ২৬ জুন বিকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নভেল একাডেমি স্কুল মিলনায়তনে রবিরবাজার রানার কমিউনিটির রানারদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। নতুন জুতো পেয়ে খুদে রানারদের মাঝে উচ্ছ্বাস আর খেলোয়াড়দের মাঝে বাড়তি আনন্দ যোগ হয়।
রবিরবাজার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও রানার্স কমিউনিটির অ্যাডভাইজার সাইদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে ও রবিরবাজার রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাডমিন মিজান রাহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ রানার্সদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখে সাদরুল আহমেদ খান পলিট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর সহসভাপতি বাবুল আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব সেলিম খাঁন, সংস্কৃতি কর্মী ও সংগঠক ফয়জুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com