বড়লেখায় ম্যাজিস্ট্রেট আসার খবরেই মাস্ক পরে ফিটফাট

June 27, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে আসা বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। মাস্ক ছাড়াই তারা ঘোরাফেরা করছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার খবরেই পাল্টে গেল দৃশ্য। মূহুর্তেই সবাই তাড়াহুড়ো করেই মাস্ক পরতে শুরু করেন। মুহূর্তেই সবাই ফিটফাট। অবশ্য স্বাস্থ্যবিধি না মানায় এরই মাঝে কয়েকজনকে গুণতে হয়েছে জরিমানা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে। কিন্তু মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা করছেন।
২৬ জুন শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান নামেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কাঠালতলী বাজার এলাকায় ১১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১১ জনকে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com