বড়লেখায় যায়যায়দিনের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিক নুরুলের মৃত্যুতে শোক প্রকাশ

June 27, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বড়লেখা মিডিয়া সেন্টাওে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দত্ত।

ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।

বিশেষ অতিথি হিসেবে দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠের প্রতিনিধি লিটন শরিফ, ভোরের কাগজ প্রতিনিধি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, রাইজিংবিডির সিলেটের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান, একাত্তর টিভি প্রতিনিধি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.জে লাভলু, সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com