নতুন করে কুলাউড়ায় করোনায় আরও ৮ জন আক্রান্ত

June 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় নতুন করে আরও ৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার ৩০ জুন তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
করোনাক্রান্ত ৮ জনের মধ্যে কুলাউড়ার মাগুরা এলাকার মেহেদি হাসান, কাদিপুরের হুসেনপুর এলাকার সুলতানা বেগম, জয়চন্ডির কামারকান্দি এলাকার সোনিয়া আক্তার, ক্লিবডন এলাকার এমদাদুল হক, চন্দন কান্তি দাশ, লইয়ারহাই এলাকার মনোয়ারা বেগম, গাজীপুর এলাকার নাজনিন হিমি ও ভূকশিমইলের বড়দল এলাকার তাহমিনা আক্তারসহ মোট ৮ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৮ জন মঙ্গলবার ২৯ জুন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ১ দিন পর বুধবার ৮ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com