কুলাউড়া ব্রাক্ষনবাজারে দুই গরু চোর আটক

July 14, 2021,

এইচডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাক্ষনবাজার ইউনিয়নের দুই গরু চোরকে আটক করেছে স্থানীয় জনতা। তারা হলো-৭ নং ওয়ার্ডের উত্তর হিংগাজিয়া গ্রামের মৃত রুস্তুম মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) এবং প্রবাসী মতিন মিয়ার ছেলে ওরফে মখলিছ মিয়ার ভাতিজা সাকের মিয়া (২৩)।

জানা যায়, গতকাল (১২ জুলাই) রাত আনুমানিক ৩ টায় উত্তর হিংগাজিয়া গ্রামের ছালেক মিয়ার ২ টি গরু চুরি করে শাহজালাল জামে মসজিদের সম্মুখে গাড়িতে ভরে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে তারা। পরবর্তীতে কুলাউড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অতঃপর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের এবং চোরদের আদালতে প্রেরণ করেছে।

সম্প্রতি গ্রেফতার ও জামিনে মুক্ত হওয়া জুনেদ ও সাকের এলাকাতে শান্তি-শৃংখলা নষ্ট করার পাশাপাশি বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com