লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি কার্যকরে ভোক্তা অধিকারের অভিযান

July 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ও করোনাকালীন সময়ে বাজারে আগত  ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি কার্যকরে মাঠ পর্যায়ে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে বৃহস্পতিবার ১৫ জুলাই বড়লেখা উপজেলার দাসেরবাজার, ফকিরের বাজার রোড, বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, অতিরিক্ত ওজনে প্যাকেট  তৈরি করা, মিষ্টির মধ্যে তেলাপোকা পড়ে থাকা, পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা, পোড়া তেলের মধ্যে তেলাপোকা পড়ে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দাসেরবাজারের শ্রাবনী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, ফকিরের বাজার রোডের শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com