বড়লেখায় ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ

July 18, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ১৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও কে,এম ফখরুল ইসলামের সঞ্চালনায় তেলাওয়াতের মাধ্যমে কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিতে ২০১৯ ও ২০ সেশনের কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২০২১ ও ২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মাওলানা রেজাউল করিম রাজুকে সভাপতি, কেএম, ফখরুল ইসলাম ও মোঃ সালেহ আহমদকে সহসভাপতি, এইচএম সিফাতুল্লাহকে সেক্রেটারি মনোনিত করা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জিয়াউর রহমান নকীব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com