বড়লেখা উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

July 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশমন্ত্রী অ২০ জুলাই মঙ্গলবার এক শোকবার্তায় বলেন, বড়লেখা উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস দাসের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে এলাকার শিক্ষা বিস্তারেও অবদান রেখেছেন। এছাড়াও, অহিরকুঞ্জি কমিউনিটি ক্লিনিক সহ অনেক সামাজিক – সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পরিবেশমন্ত্রী তাঁর শোকবার্তায় স্বর্গীয় শ্রী শ্যামলাল বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দাসের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাস (৯০) আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com