কুলাউড়ায় সিএনজি চালক সুমন মিয়া হত্যার প্রধান আসামী আনফর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় সিএনজি চালক সুমন মিয়া হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী আনফর আলী (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনফর আলী কুলাউড়ার মনছড়া বস্তির আব্দুল মালিকের পুত্র।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ২২ জুলাই বৃহস্পতিবার ১৩নং কর্মধা ইউনিয়নের অন্তর্গত পাট্টাই সাকিন হইতে অভিযুক্ত আসামী আনফর আলীকে গ্রেপ্তার করা হয়। আসামীর দেওয়া তথ্য মতে ঘটনায় ব্যবহৃত চাকু উদ্ধার চাকু উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত ২১ জুলাই বিকাল অনুমান ৪ ঘটিকায় কুলাউড়ার কর্মধা ইউপির অন্তর্গত মনছড়া বস্তি সাকিনের বাদী মতিন মিয়ার সমতল খাস জমিতে প্রতিপক্ষ আনফর আলী ও তার পক্ষের লোকজন বাদীর ছেলে ভিকটিম সুমন মিয়াকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এক পর্যায়ে আসামী আনফর আলী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিম সুমন মিয়ার পেটের নাভীর নীচে ঘাই মারিলে ভিকটিমের পেটের ভুরি বাহির হইয়া পিঠের দিকে চাকু বাহির হয় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। স্থানীয়রা সুমন মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করিয়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের পিতা মতিন মিয়া বাদী হইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য করুন