কুলাউড়ায় ২৫ জুলাই থেকে ওএমএস’র কার্যক্রম শুরু

July 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় করোনা পরিস্থিতিতে লকডাউনে অসহায়-দুঃস্থ মানুষের জন্য রোববার ২৫ জুলাই থেকে ওএমএস এর কার্যক্রম শুরু করা হবে বলে উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব জানান, খাদ্য অধিদপ্তরের পরিচালনায় শুধুমাত্র কুলাউড়া পৌরসভায় ওএমএস এর কার্যক্রম রোববার থেকে পৌরসভার উপজেলা রোডের বারী ট্রেডার্স, থানা রোডের ফাইজা স্টোর ও উছলাপাড়ার আশরাফ ট্রেডার্সসহ ৩ পয়েন্টে ওএমএস এর চাল ও আটা খোলা বাজারে বিক্রয় করা হবে।
যে কেউ এসব দোকান থেকে জনপ্রতি প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে ৫ কেজি ও আটা ১৮ টাকা মুল্যে ৫ কেজি করে ক্রয় করতে পারবে।
শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওএমএস চাল-আটা বিক্রয় করা হবে। ওএমএস এর কার্যক্রম রোববার থেকে শুরু করে আগামী ৭ আগস্ট পর্যন্ত চালু থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com