কুলাউড়ায় করোনায় ১ জনের মৃত্যু

July 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। সোমবার ২৬ জুলাই দিবাগত রাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শামছুজ্জামান বাবুল (৭৩) নামে ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ মহিলাসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার আলমপুর নিবাসী মোঃ শামছুজ্জামান বাবুল কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত ১৬ জুলাই ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৮টায় তিনি মারা যান। পরদিন মঙ্গলবার ২৭ জুলাই সকালে তার লাশ ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা সকাল ১১টায় মরহুমের নিজ এলাকা আলমপুরে দাফন কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, মোঃ শামছুজ্জামান বাবুল কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সম্পাদক বদরুজ্জামান সজলের জ্যেষ্ট ভ্রাতা।
শোক প্রকাশ : মোঃ শামছুজ্জামান বাবুল এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখইসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com