বড়লেখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ
August 9, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ আগষ্ট রোববার দুপুরে আলোচনা সভা ও উপজেলার ৭ জন অসহায় দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার নীলার সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমূখ।



মন্তব্য করুন