“তৃণমূল পর্যায় থেকে (অনুর্ধ-১৬) বছরের প্রতিভাবান ভলিবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬”

স্টাফ রিপোর্টার॥ জাতিয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “তৃণমূল পর্যায় থেকে (অনুর্ধ-১৬) বছরের প্রতিভাবান ভলিবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছবাহুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার”জ্জামান, সভাপতি, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহার”ল মজিদ, জেলা ক্রীড়া অফিসার, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য, কোচ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাছাই অনুষ্ঠানে ৪০ জন ভলিবলার অংশগ্রহণ করে, বাছাইকৃতদের মধ্যে থেকে ১৫ জন ভলিবলার কে সিলেক্ট করা হয়, ১৫ জন কে দিয়ে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে।



মন্তব্য করুন