মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম (চ্যানেল আই)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পান্না দত্ত (ডিবিসি নিউজ)।
বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরে ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পযর্ন্ত প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন নির্বাচিত হয়।
সহ-সভাপতি পদে অশোক কুমার দাশ এবং মো: নুরুল ইসলাম শেফুল নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান ও মো. মাহবুবুর রহমান রাহেল, দফতর সম্পাদক পদে আফরোজ আহমদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নুরুল ইসলাম, মামুনুর রশীদ, শেখ সিরাজুল ইসলাম, সালেহ এলাহী কুটি এবং পার্থ সারথী পাল নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রব, প্রচার প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু এবং মুহিবুর রহমান।



মন্তব্য করুন