শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : ৬৪তম মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতি পরিহার করা, শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন, এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন, সেনিটেশন ব্যবস্থার আধুনিকায়ন, লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন ও যুগোপযোগী বই সরবরাহ, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা সহ বিভিন্ন দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেও এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর এবং সঞ্চালনা করেন সবুজ শর্মা।
বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। উপস্থিত ছিলেন কলেজ শাখার সংগঠক পূজা দেব, তামান্না আক্তার, অদ্বৈত শর্মা, সোহেলী আক্তার ছিমি, সুব্রত চক্রবর্তী এছাড়াও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন