সড়ক দুর্ঘটনায় তিন টেলিভিশন সাংবাদিক আ/হ/ত
September 17, 2026,

স্টাফ রিপোর্টার : জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভির জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জুড়ীর ফুলতলা বিওপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুলাউড়ায় পৌঁছানোর আগে ঢুলিপাড়া এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন সাংবাদিকই কমবেশি আহত হন।
পরে আহত সাংবাদিকদের কুলাউড়া পুলিশ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।



মন্তব্য করুন