মাদকের বিরুদ্ধে  পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাসীর ঐক্যবদ্ধ

September 20, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় মুহিউদ্দিন শাহিন, মনোয়ার আহমেদ রহমান, শাহান আহমদ, শাহবাজ আহমদসহ সচেতন মুরব্বি, যুবসমাজ, রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে ওই রাতেই স্থানীয় এলাকাবাসী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এলাকাবাসী জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com