শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ঈদ শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান’র সাথে ঈদ পরর্বতী শুভেচ্ছা বিনিময় করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি।
বুধবার ১৩ জুলাই বিকাল ৫টায় সাবেক সংসদ সদস্যের বাহার মর্দন নিজ বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির’র সভাপতি নুর আলম সিদ্দিকি ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু’র নেতৃত্বে ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো. মকছুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক মো. জয়নাল চৌধুরী, যুগ্ন আহবায়ক শামিম আহমদ, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্র দলের সহ সাধারন সম্পাদক আলী হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ।



মন্তব্য করুন