যশোর সারথি ট্রান্সর্পোটের চেয়ারম্যানকে সংবর্ধনা

July 19, 2022,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার জেলায় বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যশোর সারথি ট্রান্সপোর্টের চেয়ারম্যান কাজী কামরুল ইসলামকে সংর্বধনা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
১৯ জুলাই মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তার হাতে এ সম্মাননা স্বারক তুলে দেন।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, দোবাই প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম ও শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
এ সময় বক্তব্যদেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এসকে দাশ সুমন ও শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম দোলন, সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী ও শ্যামল আচার্য্য।
এর আগে সোমবার রাতে সংবধিত অতিথির সম্মানে প্রেসক্লাবে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তারেক ইকবাল চৌধুরী,বাদল দোষাদ, শ্যামল আচার্য্য ও হৃদি।
উল্লেখ্য কাজী কামরুল ইসলাম বিগত করোনার সময়ে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ান, এ ছাড়াও শীতে গরম কাপড়, ঈদে নতুন কাপড় ও বন্যা দূর্গত মানুষকে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com