অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে বাংলাদেশ কমার্স ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অর্ধ বার্ষিক ব্যবসায়ীক সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী।
২১ জুলাই বুধবার রাতে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রির্সোট এন্ড গল্ফের পানশালায় কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: রেজাউল করিম। এ ছাড়াও সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন ব্রাঞ্চের প্রায় ৫০জন কর্মকর্তা অংশনেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী বলেন, দেশের ব্যাংকিং খ্যাত শুধু আর্থ-সামাজিক উন্নয়ন নয় উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছে।
তিনি বলেন, কমার্স ব্যাংক নতুন কিছু স্কিমের মাধ্যমে ক্ষুদ্র, মাজারী ও বৃহত সব ধরণের ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ সহায়তা চালু করা হয়েছে। যার মাধ্যমে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা স্বচ্ছল হবে।



মন্তব্য করুন