পূবালী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন গ্রাহকদের সেবার মান অক্ষুন্ন রাখতে অর্ধ-বার্ষিক ব্যবসায়ীক সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পূবালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অর্ধ-বার্ষিক ব্যবসায়ীক সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লেইছ মোঃ শামসুজ্জামান।
২৩ জুলাই শনিবার সকালে শ্রীমঙ্গল ব্র্যাক টেনিং সেন্টারে ব্যাংকের মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (আইন) ড. মো. আবু তাহের ও হবিগঞ্জের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান।
এ ছাড়াও সম্মেলনে মৌলভীবাজারের ৩৮টি শাখা ও ৫টি উপ-শাখার প্রায় ৫০জন কর্মকর্তা অংশনেন।
ব্যাংকের শ্রীমঙ্গল ব্রাঞ্চের ব্যবস্থাপক রাজদীপ রায় জানান, মৌলভীবাজার অঞ্চলের ব্যবসা বৃদ্ধি ও গ্রাহকদের মধ্যে সেবারমান বৃদ্ধিতে শ্রীমঙ্গলে দিনব্যাপী এ অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, পূবালী ব্যাংকে ক্ষুদ্র, মাজারী ও বৃহৎ সব ধরণের ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ সহায়তাসহ বেশ কিছু জনবান্ধব স্কিম চালু আছে। যার মাধ্যমে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এতে দেশেরও অর্থনৈতিক উন্নয়ন হবে। শনিবারের দিনব্যাপী সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু লেইছ মোঃ শামসুজ্জামান বলেন, সেবা দিয়েই ব্যবসা বাড়াতে হবে। তাই গ্রাহকদের প্রতি শতভাগ সেবার মান নিশ্চিত রাখতে হবে।



মন্তব্য করুন