শ্রীমঙ্গলে বিদেশী মদসহ চার মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের কালীঘাট চা বাগান এলাকা থেকে ২২ জুলাই শুক্রবার গভীর রাতে চার বোতল নিষিদ্ধ বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত চার মাদক কারবারি হলেন শ্রীমঙ্গল থানার খাইছড়া চা বাগান (১২ নং লাইন) এর মানিক নায়কের ছেলে মিন্টু নায়েক ওরফে কৃষ্ণ (৩২), এবং একই উপজেলার ভাড়াউড়া চা বাগান (দক্ষিণ লাইন) এলাকার মৃত সুধারাম হাজরার ছেলে বিকাশ হাজরা (২৩), স্বপন হাজরার ছেলে ঝুলন হাজরা (২০) ও ধীরু হাজরার ছেলে কিশোর হাজরা(২০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চার বোতল নিষিদ্ধ বিদেশী মদ সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন