শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতীয় শোক দিবসের আলোচনা
August 15, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাংবাদিক-লেখক এহসান বিন মুজাহির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক ইসমাইল মাহমুদ।
সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মাহতাব আলম তানভীর এবং মোহাম্মদ আফসার মিয়া। সভা ও দোয়া মাহফিলে স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন