জাতীয় শোক দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

August 15, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, কার্যকরী সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, মিজানুর রহমান আলম, আবুজার বাবলা, নূর মোহাম্মদ সাগর, এহসান আহমেদ সুমন, মো: সাকির আহমেদ, গোলাম কিবরিয়া ও সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দষ শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com