শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের অনুমোদিত কমিটির পরিচিতি সভা

August 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এফিলিয়েটেড বডি শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু ,শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পরিষদের ভানু লাল রায়, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংবাদিক বকসি ইকবাল, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান দুলাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাংবাদিক বিকুল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com