শ্রীমঙ্গলে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু : এলাকা জুড়ে শোকের ছায়া

August 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে পাহাড়ে সুরঙ্গ তৈরী করে ঘর সংস্কারের জন্য মাটি কুড়াতে গিয়ে পাহাড় ধসে চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা একই এলাকায় বসবাস করতেন। এ মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া ।
দৈনিক মজুরীর ভিত্তিতে যাদের জীবন ও সংসার চলান, তারাই মাটির তৈরী নিজ ঘরকে সংস্কার ও অলংকরণ করার জন্য পাহাড়ের নীচ থেকে মাটি আনতে যান। কিন্তু ওখান থেকে মাটি আনা তাদের হলনা। এ সময় পাহাড়ের কিছু অংশ ধ্বসে পড়লে চাপায় আটকে যান ৪ নারী চা শ্রমিক।
শুক্রবার ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাই চা বাগানের উরিষা টিলায় পাহাড়ের চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ২ জন মারা যায়। অন্য ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ৪ নারী চা শ্রমিক পাহাড়ে সুরঙ্গ করে ঘর তৈরীর জন্য মাটি আনতে গেলে তাদেও মৃত্যু হয়। নিহত চা শ্রমিকরা হলেন হিরা ভুমিজ, রিনা ভুমিজ রাধা মালি, আকাশ মহালী।
খবর পেয়ে প্রশাসনের পাশপাশি স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিধিরা ঘটনা স্থলে যান। তাৎক্ষণিক মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য সংসদ সদস্য আব্দুস শহীদের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
বিকেলে এক সাথে ৪টি নিথর দেহ এলাকায় পৌছলে আকাশ বাতাস ভাড়ী হয়ে উঠে। সৎকার করা ৪ জনের মরদেহ লাখাই চা বাগানের শশান এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com