শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সাথে আমেরিকা কমিউনিটি লিডার মিজানুর রহমানের মতবিনিময়

August 21, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে আমেরিকা কমিউনিটি লিডার মিজানুর রহমান মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের গোপাল দেব চৌধুরী ও এবিএম বেলাল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: কাওছার ইকবাল, সহযোগী সদস্য আরপি নিউজ এর সম্পাদক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সিলেট এক্সপ্রেস প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক দিনকাল প্রতিনিধি মো: রুবেল আহম্মদ, দৈনিক করতোয়া প্রতিনিধি নুর মোহাম্মদ সাগর, দৈনিক দেশরুপান্তর প্রতিনিধি আহমেদ এহসান সুমন ও দৈনিক আমাদের কণ্ঠ প্রতিনিধি মো: সাকির আহমেদ প্রমুখ।
শ্রীমঙ্গলের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কমিউনিটি লিডার মো: মিজানুর রহমান পাপ্পু গ্রেটার সিলেটবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সদ্য নির্বাচিত মৌলভীবাজার জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা বাসীদের মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাধারণ সম্পাদক এবং শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
কমিউনিটি লিডার মিজানুর রহমান পাপ্পু পারিবারিক কাজে সংক্ষিপ্ত সময়ের জন্য স্বপরিবারে বাংলাদেশে আসেন। তিন আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার সমাধানে এবং উন্নয়নে উল্লেখ্য যোগ্য ভূমিকা রাখছেন। দেশে বিভিন্ন দুর্যোগ মূহুর্তে, অসহায় গরীব দুংখী মানুষের চিকিৎসা, বিশুদ্ধপানির জন্র টিউবওয়েল প্রদানসহ আত্মসামাজিক কর্মকান্ডে সংগঠনিক এবং ব্যাক্তিগত ভাবে আর্থিক সাহার্য্য সহযোগীতায় নিয়োজিত থেকে দেশ ও বিদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
কমিউনিটি লিডার মিজানুর রহমান পাপ্পু, সাংবাদিকদের মতবিনিময় কালে বলেন, সারা পৃথিবীতের সাংবাদিকরা এখন ঝুকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন।
তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তনিষ্ট দায়িত্ব পালনের ভূয়শী প্রশংসা করেন এবং ন্যায় নিতি প্রতিষ্ঠান আরো শক্ত ভাবে স্থানীয় পর্যায়ে জনকল্যাণে বন্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবাণ জানান। এবং তিনি সাংগঠনিক ভাবে এবং ব্যাক্তিগত ভাবে প্রেসক্লাবকে সহযোগীতার আশ^াস প্রদান করেন।
এর আগে আমেরিকা কমিউনিটি লিডার মিজানুর রহমান পাপ্পু কে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আসলে সাংবাদিকরা প্রথমেই তাকে ফুল দিয়ে বরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com