মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

August 22, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবার কে আরডিআরএস বাংলাদেশ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে নিহতের পরিবারের কাছে এ টাকা তুলে দেন আরডিআরএস বাংলাদেশ এর ক্ষুদ্রঋণ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আলাউল আলম, ব্যবস্থাপক সাহেব আলী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার। এ সময় কালিঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তারসহ বাগানের অনান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৯ অগাস্ট শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে পাহাড় ধসে চারজন চা শ্রমিক নিহত হন। তাদের মধ্যে নিহত রাধামনি মাহালী তাদের প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন।
বেসরকারি সংস্থা আরডিআরএস সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার জানান, তাদরে সংস্থা হইতে উত্তোলনকৃত লোনের টাকা সংস্থা মওকুফ করে দেয় এবং তার পরিবারকে আরো ১০ হাজার টাকা সহায়তা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com