শ্রীমঙ্গলে টিলা ধ্বসে নিহত চার নারী চা শ্রমিকের পরিবারকে ৪টি পাকা ঘর উপহার

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল লাখাইছড়া চা বাগানে টিলা ধ্বসে নিহত ৪টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪টি পাকাঘর তৈরী করে দেয়া হচ্ছে।
২৪ আগস্ট বুধবার সকালে পরিাবার গুলোর কাছে ঘর তৈরীর মালামাল পৌছেন দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১৯ আগষ্ট ঘর লেপার জন্য লাল মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে নিহত হন উপজেলার লাখাই চা বাগানের জঙ্গী টিলার রীনা ভৌমিজ, পূর্নীমা ভৌমিজ, হীরা ভৌমিজ ও রাধা মাহালী। তাদের প্রত্যেকেই গরিব এবং তারা কাঁচা ঘরে বসবাস করেন। শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ পিএইডি তাদের অবস্থান পরিদর্শন করে নির্দেশ দেন তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ৪টি ঘর দেয়ার জন্য।
তিনি জানান, দু এক দিনের মধ্যেই ঘরের কাজ শুরু হবে এবং এক মাসের মধ্যে তা সম্পন্ন হবে।
এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আরো ২৫ হাজার করে নগদ টাকা সহায়তা করা হয়।



মন্তব্য করুন