শ্রীমঙ্গলে সংহতি সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 29, 2022,

বিকুল চক্রবর্তী॥ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সংহতি প্রকাশ ও চা শিল্প রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত প্রদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে সংহতি সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা।
২৯ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য প্রিতম দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিয়াজ খানসহ আরো কয়েকজন।
প্রিতম দাশ বলেন, গত শনিবার শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে তারা যখন শান্তিপূর্ণভাবে সংহতি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় লাটিসোটা নিয়ে ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালায়। এতে রিয়াজ খানের মাথা ফেটে যায়, প্রিয়ম দাশ ও জাবেদ ভূইয়ার হাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হন। আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকৎসা নেন।
এ ব্যপারে বিচার চেয়ে তারা সোমবার সংবাদ সম্মেলন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com