প্রধানমন্ত্রীকে চা শ্রমিক ইউনিয়নের ধন্যবাদ জ্ঞাপন

September 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা।

মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কে সংগঠনের প্রধান কার্যালয় লেবার হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

নৃপেন পাল বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মজুরি বাড়ানোর জন্য যে আন্দোলন ঘোষণা করে, সেই ঘোষণার পর দেশের সকল চা শ্রমিক নেতারা, চা শ্রমিক মা, বোন-ভাইসহ ছাত্র-যুব সমাজ একযোগে তাতে অংশ নেয়। সেই আন্দোলনের সুফল হিসেবে গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন এবং ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ চা শ্রমিকদের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন এবং তা পূরণের আশ্বাস দেন।

নৃপেন পাল আরও বলেন, প্রধানমন্ত্রী-কে ইউনিয়নের পক্ষ থেকে এবং দেশের সকল চা শ্রমিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সঙ্গে কথা বলার সময় চা শ্রমিকদের ভূমির অধিকারসহ যে সকল বিষয় প্রধানমন্ত্রী সমাধানের আশ্বাস দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান এ চা শ্রমিক নেতা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিঢনের সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com