শ্রীমঙ্গলে নির্বাচনী ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়

September 7, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন তার নির্বাচনী ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মশিউর রহমান রিপনের বড়ভাই বিশিষ্ট সমাজ হিতৈষী মিজানুর রহমান, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাাদিক বৃন্দ।
এ সময় মশিউর রহমান রিপন বিগত সময়ে শ্রীমঙ্গল উপজেলায় তার কর্মকান্ড তুলে ধরেন এবং বিজয়ী হলে আগামীতে তার করনীয় বিষয়ে বক্তব্য দেন। মশিউর রহমান রিপন জেলা পরিষদ ছাড়াও ব্যক্তিগত এবং তার সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করেন। বিশেষ করে বিগত করোনা ও বন্যা দূর্গত মানুষের জন্য তার কর্মকান্ড প্রর্শসার দাবী রাখে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com