অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন মোবাইল কোর্ট
September 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ও মীর্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় প্রায় ১ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়।
১৪ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার নেতৃত্বে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ও মীর্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
তন্মধ্যে একটি স্পটে তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে ৪৫০০০/- টাকা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



মন্তব্য করুন