শ্রীমঙ্গলে সিসি ক্যামেরা স্থাপন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি

September 17, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পর্যটন শহর শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন হয়েছে। পরে শহর ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুরে পৌর শহরের মহসিন অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী, অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, ডা. হরিপদ রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন বলেছেন,পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণার প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে বলেন, স্রষ্টা শ্রীমঙ্গল উপজেলাকে নৈসর্গিক সৌন্দর্য্যতা দিয়ে তাঁর সুনিপুণ হাতের ছোঁয়ায় সাজিয়েছেন। এ উপজেলায় দেশের অধিকাংশ চা বাগান অবস্থিত।
তিনি বলেন, শহর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পাট। এ বিষয়টি তিনটি ই দ্বারা নিহিত। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন, ট্রাফিক ইনফোর্সমেন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হল যেমন, পৌর সভা, এলজিআরডি, রোডস এন্ড হাইওয়ে, জেলা পরিষদ তারা সুন্দর সুন্দর রাস্তা ঘাট ও অবকাঠামো তৈরি করে সুন্দর পরিবেশ করে দিবে। ট্রাফিক ইনফোর্সমেন্ট এর দায়িত্ব হল যানবাহন নিয়ন্ত্রণ, হকার ও ফুটপাত দখল মুক্ত রেখে পথচারিদের নির্বিঘ্নে চলাচল রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ট্রাফিক এডুকেশন এল মানুষ কি ফুটপাত দিয়ে হাঁটবে না রাস্তার মধ্য দিয়ে হাঁটবে, গাড়ী কি নির্দিষ্ট জায়গায় পার্কিং করবে না কি রাস্তার মাঝখানে পার্কিং করবে এই মোটিভেশন করা ট্রাফিক এডুকেশনে পড়ে।
এসময় তিনি শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য সব স্টেকহোল্ডারদের এক সাথে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com