শ্রীমঙ্গলে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পরিবর্তিত বিশ্বে প্রবীন ব্যাক্তির সহনশীলতা এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শ্রীমঙ্গলে ৩২ তম আন্তর্জাতিক প্রবীন দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ অক্টাবর সকাল ১১ ঘটিকায় কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের জনমিলন কেন্দ্রে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। কারিতাস সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মখলিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন কারিতাস সক্ষমতা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা চন্দন রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
আলোচনা সভায় প্রবীন ব্যাক্তিদের উদ্যোশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের সক্ষৃমতা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা চন্দন রোজারিও। প্রবীন ব্যাক্তিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ননী বৈদ্য, জহরলাল পান্ডে প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি প্রবীন দিবস উপলক্ষে সভায় উপস্থিত প্রবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে প্রবীনদের অংশগ্রহণে একটি র্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন করে। আলোচনা সভা ও র্যালিতে শ্রীমঙ্গল উপজেলার দুই শতাধিক প্রবীন ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, প্রতি বছর ১ অক্টোবর বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসাবে পালন করা হয়। আমাদের পিতামাতারা আমরা যে সমাজে বাস করি তার একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে। এ বছর প্রবীণ নাগরিক দিবসের ৩২ বছর পূর্তি হল।
বিশ্ব প্রবীণ নাগরিক দিবস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রিগান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ১৯ আগস্ট ১৯৮৮ তারিখে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করার পরের দিনটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৪ ডিসেম্বর ১৯৯০ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ) ১ অক্টোবরকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসাবে ঘোষণা করেছিলেন।
ঘোষণায় রিগান সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের কৃতিত্ব এবং কীভাবে তাদের সম্মান করা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছিলেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনীয়তা এবং সরকার কীভাবে তাদের মযার্দা ও সম্মানে পূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবে সে সম্পর্কেও বলেছেন।



মন্তব্য করুন