শ্রীমঙ্গলে প্রতিমা বিসর্জন ও শান্তি সিঞ্চনের মাধ্যমে দেবী দুর্গার আশির্বাদ গ্রহনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে ১০০৭টি পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।
বুধবার সকালে জেলার মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে মায়ের চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা।
বিকেল ৩টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিণ শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা।
এর আগে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ সার্বজনীন দুর্গাবাড়ির সামনে অনুষ্ঠিত হয় প্রতিমা শোভাযাত্রার উদ্বোধনী সভা। শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় বক্তব্যদেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।
সন্ধ্যায় অপরাজিতা পূজা করে শান্তি সিঞ্চন এর মাধ্যমে দেবীর আর্শিবাদ গ্রহণ করবেন ভক্তরা।



মন্তব্য করুন