শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ এর পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

October 6, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: শামীম অর রশিদ তালুকদার এর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বৃহস্পতিবার অফিসার্স ক্লাব শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সংবর্ধিত ব্যক্তি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারি পুলিশ সুপার মো: শামীম অর রশিদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অসীম কর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com