মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল থানার ওসি শামীমকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

October 9, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার এর পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যৌথ উদ্যোগে রবিবার ৯ অক্টোবর বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি কুমুদ রঞ্জন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ব্যক্তি ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল মতলিব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ. ইরফান উল্লাহ,প্রমুদ রঞ্জন দেবনাথ, মো. ইউনুছ মিয়া, মো. মোয়াজ্জেম হোসেন খান, অরুন চন্দ্র বর্ধন, আব্দুল মান্নান, অমলেন্দু পাল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. ছালেক আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com