শান্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা স্লোগানে স্লোগানে মুখরিত শ্রীমঙ্গলের আকাশ বাতাস।
রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা থেকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য মোবারক র্যালি বের হয়। নবী প্রেমিক হাজারো মানুষের মোবারক র্যালিটি শহরে প্রবেশের সাথে সাথেই সমাবেশে পরিণত হয়। শহর জুড়ে কম্পিত হয় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা, দুরুদে দুরুদে শীতল হয়ে উঠে মানুষের হৃদয়। শহরের উকিল বাড়ি রোড, আর. কে মিশন রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড, গুহ রোড, ভানুগাছ রোড, স্টেশন রোড, শ্রীমঙ্গল চৌমুহনা থেকে হবিগনজ্ রোড হয়ে শ্রীমঙ্গল আলিয়া মাদরাসায় এসে মোবারক র্যালিটি শেষ হয়। কোনআন তেলওয়া ও নাতে রাসুল সা.-এর মাধ্যমে র্যালি পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন আল ইসলাহ উপজেলা সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী।
উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র পরিচালনায় বক্তব্য রাখেন, আল ইসলাহ উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাছির উদ্দিন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদ সালেহ্, আল ইসলাহ্ সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন, পৌর শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুদ্দোহা খান, মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সহ সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব ও পৌর আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হাফিজ মো. আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা আল ইসলাহ সহ সভাপতি হাজি মো. কেরামত আলী, আল ইসলাহ সহ সাধারন সম্পাদক ও ৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদ সভাপতি মোহাম্মদ আব্দুল মোমিন, সহ সাধারন সম্পাদক মো. রাশিদ আলী, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মো. মুজিবুর রহমান আরমান, পূণ্যভূমি স্মৃতি পরিষদের সহ সভাপতি আব্দুল কাউয়ূম, ক্বারি সোসাইটির সাধারন সম্পাদক ক্বারি আব্দুল আহাদ, আবু সাঈদ মো. বেলাল, মো. মিজানুর রহমান, আবু সালেহ্, রুমেন চৌধুরী, হায়হান আহমদ প্রমূখ।
বক্তাগণ বলেন, আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম দুনিয়া থেকে বিদায় নেন। সেই থেকে দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজাও। এ অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এ ধরাধামে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে দিবসটি সমাপ্ত হয়।



মন্তব্য করুন