আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার প্রমুখ।
এছাড়া মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, শ্রীমঙ্গল ইউপির প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনারজি, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, বিজিবি সদস্য,পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, আনসার প্রতিনিধি, জাইকা প্রতিনিধি, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন