শ্রীমঙ্গলে বিশ্ব খাদ্য দিবস পালিত

October 17, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব খাদ্য দিবস ২০২২ পালিত হয়েছে।
রোববার ১৬ অক্টোবর দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
সভায় জানানো হয়, বিশ্বে বাংলাদেশ এখন ইলিশ মাছ উৎপাদনে প্রথম, অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন এবং ধান উৎপাদন ও শাকসব্জি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com