ফেদায়ে ইসলাম ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির॥ ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ. (পীর সাহেব বরুণা) এর মিশন বাস্তবায়নে প্রতিশ্রুতি কাফেলা ফেদায়ে ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভা সোমবার ১৭ অক্টোবর বাদ যোহর বরুণা মাদরাসার মসজিদে বণর্ভীতে অনুষ্ঠিত হয়।
ফেদায়েধু ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি আফজল হুসাইনের পরিচালনায় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ শামসুল ইসলামের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ফেদায়ে ইসলাম রহ. এর জীবন শীর্ষক সেমিনার বাস্তবায়নের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে গত নির্বাহী পরিষদের সভায় যেসব কর্মসূচি নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছিলো সেসব বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুছলেহ উদ্দীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফেদায়ে ইসলাম রহঃ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা সাইফুর রহমান , মাওলানা হিলাল আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইমদাদুল্লাহ খাঁন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আনহার উদ্দীন, মাওলানা তারেক হাসান চৌধুরী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান কাসেমী, মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এবং সহ অর্থ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুছলেহ উদ্দীন চৌধুরী বলেন, অনুষ্ঠিত সভায় আগামী সেমিনার বাস্তবায়ন বিষয়ে নির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের বিভিন্ন প্রস্তাবনা এবং পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়াও অনুষ্ঠিতব্য সেমিনার বাস্তবাৃৃয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণৃৃ করা হয়। ঘন্টাব্যাপী সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রশিদ আহমদ হামিদীর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।



মন্তব্য করুন