শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
October 23, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউনিয়ন পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়নের ভোজপুর বাজারে এক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রোববার উক্ত সভায় আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, এসআই তীথংকর দাস, এস আই জাকির হোসেন সহ অত্র ইউনিয়নের নারী পুরুষ ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার শ্রীমঙ্গল উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং, চুরি-ডাকাতি সহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ রোধকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন